News Flash

Image

আসানসোলে সপিং মলে ভয়াবহ আগুন, এলাকায় চাঞ্চল্য

দুর্গাপুর, ২৩ জুলাই (হি.স.): ছুটির দিনে আসানসোলের একটি কমার্শিয়াল মার্কেটে শপিং মলে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৮টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। এদিকে জনবহুল বাজারে আগুন লাগার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সূত্রের খবর, রবিবার সকাল ৮টা নাগাদ আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় একটি শপিং মল থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় লোকজন। সেই সময় অবশ্য ওই শপিং মল বন্ধ ছিল। কিছু ক্ষণের মধ্যেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকলে। খবর পেয়ে পৌঁছয় দমকল। এর পর একে একে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন পৌঁছয় ওই এলাকায়। শুধু আসানসোল নয়, দুর্গাপুর থেকেও আনা হয় ইঞ্জিন। শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। খবর দেওয়া হয় ওই শপিং মলের কর্মীদেরও। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের খবরে আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। কারণ, ওই শপিং মলের আশপাশে জনবসতি রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়। তবে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

Releated Posts

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026

বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে এখন অনেক বেশি প্রস্তুত ভারত, কমেছে বহিঃখাতের ঝুঁকি: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতের বহিঃখাত আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল হয়েছে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক…

ByByNews Desk Jun 13, 2026

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি

কলকাতা, ১৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহু কোটি টাকার নগদ-চাকরি (ক্যাশ-ফর-মিউনিসিপ্যালিটি জবস) দুর্নীতি মামলার তদন্তে শনিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Jun 13, 2026

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top