News Flash

  • Home
  • দেশ
  • পরিসংখ্যানে এমার্জিং এশিয়া কাপ : দু’বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, একবার করে জিতেছে ভারত ও পাকিস্তান
Image

পরিসংখ্যানে এমার্জিং এশিয়া কাপ : দু’বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, একবার করে জিতেছে ভারত ও পাকিস্তান

কলকাতা, ২৩ জুলাই (হি.স.): আজ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই। সিনিয়রদের এশিয়া কাপের আগে এমার্জিং এশিয়া কাপের ফাইনাল যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক এমার্জিং এশিয়া কাপে ভারতের জয়ের পরিসংখ্যান। ২০১৩ সাল থেকে এই নিয়ে পঞ্চম বার এমার্জিং এশিয়া কাপ হচ্ছে। সিঙ্গাপুরে হয়েছিল প্রথম এমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের অনূর্ধ্ব-২৩ টিম। সেই ম্যাচে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩.৪ ওভারে লক্ষ্যপূরণ করে নেয় সূর্যকুমারের ভারত।

২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। সে বার এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। সে বার পাক দলকে হারিয়ে চ‍্যাম্পিয়ান হয়েছিল লঙ্কানরা। এরপর ২০১৮ সালে এমার্জিং এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। তৃতীয় সংস্করণে ফের চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সে বার ভারতকে হারিয়ে খেতাব জিতেছিল তারা। জয়ন্ত যাদবের নেতৃত্বে ভারত সে বার শ্রীলঙ্কার দেওয়া ২৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে। ফলে ৩ রানে সেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ২০১৯ সালের এমার্জিং এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। সে বার আয়োজক দেশ বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। বাংলাদেশকে ৭৭ রানের ব্যবধানে হারায় পাক ক্রিকেট দল। উল্লেখ্য, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা আর ১ বার করে জিতেছে ভারত ও পাকিস্তান।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top