News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা কারবারি ও সেবনাকরাীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কে পুর থানায় ডেপুটেশন হিন্দু জাগরণ মঞ্চের
Image

নেশা কারবারি ও সেবনাকরাীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কে পুর থানায় ডেপুটেশন হিন্দু জাগরণ মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আর কে পুর থানায় ডেপুটেশন প্রদান করল হিন্দু জাগরণ মঞ্চ৷মন্দির নগরী উদয়পুরে ড্রাগসের বাড়বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি৷ এদিন সংশ্লিষ্ট বিষয়ে আর কে পুর থানার ওসি বাবুল দাসের সাথে দেখা করে সংগঠনের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয়৷এই প্রসঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের উদয়পুর নগর সভাপতি প্রীতম দত্ত জানান ,জাতি ধর্ম নির্বিশেষে পুলিশ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এমনটাই আশা করেন তারা৷ যুব সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করতে সরকার এবং প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে৷ নেশা কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলেই এই ভয়ঙ্কর প্রবণতা বন্ধ করা সম্ভব হবে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন৷ যারা নেশার কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন তাদেরকে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক সংস্থা সহ প্রশাসনকে একযোগে নেশার বিরুদ্ধে একদিকে যেমন সচেতনতা বৃদ্ধি করতে হবে দিকে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ সার্বিক প্রচেষ্টাতেই এই ভয়ংকর প্রবণতা থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছে হিন্দু জাগরণ মঞ্চ৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top