News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে হোজাইয়ের বিধায়কের অশালীন ব্যবহারে উদ্বিগ্ন হারাণ, নিন্দা
Image

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে হোজাইয়ের বিধায়কের অশালীন ব্যবহারে উদ্বিগ্ন হারাণ, নিন্দা

শিলচর (অসম), ২৩ জুলাই (হি.স.) : হোজাইয়ে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অমলেন্দু চক্রবর্তীর সঙ্গে হোজাইয়ের বিধায়ক রামকৃষ্ণ ঘোষ যে অশালীন ব্যবহার করেছেন, তার গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন ড. এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম।

ড. এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এক বিবৃতিতে গতকাল শনিবার রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সংঘটিত ওই ঘটনার নিন্দা জানিয়ে বিধায়ক রামকৃষ্ণ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বিবৃতিতে হারাণ দে বলেন, একজন জনপ্রতিনিধির কর্তৃক এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না। এছাড়া উপাচার্য ড. চক্রবর্তীর মতো একজন সজ্জন ও প্রবীণ শিক্ষাবিদের সঙ্গে এ ধরণের আচরণ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কুপ্রভাব ফেলতে পারে বেৃলে উদ্বেগ প্রকাশ করেছেন হারাণবাবু।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top