News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর কলেজে মহিলা মোর্চার উদ্যোগে নারী তুমি নারায়ণী অনুষ্ঠান সম্পন্ন
Image

ধর্মনগর কলেজে মহিলা মোর্চার উদ্যোগে নারী তুমি নারায়ণী অনুষ্ঠান সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে মহিলা মোর্চার নারী তুমি নারায়নী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পালিত হল৷ শনিবার উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহকারিণী  বিশেষ মহিলা  ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানের সাক্ষী থাকলেন উত্তর ত্রিপুরাবাসী৷ ডাক্তার, পুলিশ অফিসার, প্রফেসর, শিক্ষিকা, শিক্ষাবিদ, সাংবাদিক, সংগীত গুরু, স্বর্ণপদক প্রাপ্ত বাচিক শিল্পী,  নৃত্য শিল্পী, ভাস্কর্য শিল্পী,  পোল ভোল্ট প্লেয়ার, রাজমিস্ত্রি, অন্নদাত্রী, মৎস ব্যবসায়ী, টুকটুক ড্রাইভার, তাঁতি, জুমিয়া সহ বৈচিত্র্যময় সম্ভারে নন্দিত ছিল অনুষ্ঠান হল৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী  রূপালী অধিকারী৷
উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী   ঝর্না দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী  মলিনা দেবনাথ, রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক  শুভ্রা সাহা, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার  ভানুপদ চক্রবর্তী, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ শর্মিষ্ঠা চক্রবর্তী,  এডভোকেট বনানী শর্মা, ডঃ নন্দিতা রায়, ডঃ উমা নমঃশুদ্র, শিক্ষাবিদ  মহুয়া গুপ্তা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এন এস এস প্রোগ্রাম অফিসার সুপ্তা পুরকায়স্থ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসার  সঞ্চিত নাথ,  রীতা দেবনাথ সহ বিশিষ্ট মহিলা ব্যক্তিত্ববর্গ৷
মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ও উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী উনাদের আলোচনায় তুলে ধরেন যে কর্মসূত্রে বিভিন্নতায় স্ব স্ব প্রতিভার উৎকর্ষতা প্রকাশের মাঝে ভারতীয় মহিলাদের গৌরবগাঁথা, ঐতিহ্য ভারতীয় সমাজ, শিক্ষা,জ্ঞান, বিজ্ঞানে চিরন্তন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top