News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গা প্রতিমা ভাঙচুর, গ্রেফতার মুসলিম যুবক
Image

বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গা প্রতিমা ভাঙচুর, গ্রেফতার মুসলিম যুবক

ঢাকা, ২২ জুলাই (হি.স.) : ইসলামিক সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে শাস্তিতে নেই সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর মানুষজন। প্রায় রোজই হিন্দু মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙ্গার ঘটনা ঘটে চলেছে। এবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দেশটির ব্রাহ্মণবাড়িয়ার একটি দুর্গা মন্দিরে হামলা চালালো এক মুসলিম যুবক। সতর্ক থাকা স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ায়। এদিকে খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। উত্তেজনা প্রশমনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবেড়িয়ার নিয়মাতপুর গ্রামে রয়েছে ওই দুর্গমন্দির। অভিযুক্তের নাম খলিল মিঞা। জেলার পুলিশকর্তা মহম্মদ সাখোয়াত হুসেন জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন তিনি এই ঘটনা ঘটালেন তা প্রকাশ্যে আনা হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরে ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার বাসিন্দারা সক্রিয় হন। অভিযুক্ত ধরতে পুলিশকে সাহায্য করেন তাঁরা।

নিয়ামতপুর সার্বজনিন দুর্গামন্দিরের প্রেসিডেন্ট জগদিশ দাস জানান, মন্দির ভাঙচুরের ঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ায়। যদিও অভিযুক্ত খলিল মিঞাকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করায় রাগ পড়ে। জানা গিয়েছে, নিয়ামতুপরে বোনের বাড়িত এসেছিলেন খলিল। যদিও বৃহস্পতির রাতে এই ঘটনা কেন ঘটালেন তা স্পষ্ট নয়। গ্রামের হিন্দুদের দাবি, দুর্গামন্দিরের একটি মূর্তি ভাঙা হয়েছে, কেউ কেউ দাবি করেছেন, পাঁচটি মূর্তিতে ভাঙচুর চালান দুষ্কৃতী।

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে মন্দির কমিটি। প্রশাসন আশ্বস্ত করেছে, গোটা ঘটনার দ্রুত তদন্ত হবে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে।

Releated Posts

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

কাঠমান্ডু, ১০ এপ্রিল(আইএএনএস): কেপি শর্মা অলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্তি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত এশিয়া-প্রশান্ত অঞ্চলের অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে: এডিবি

ম্যানিলা, ১০ এপ্রিল(আইএএনএস): মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছে এবং এর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বাংলাদেশে গণতন্ত্রের সংকটের আশঙ্কা: সরকারের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১০ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল আওয়ামী লীগ। দলটি অভিযোগ করেছে, শাসক…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top