News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক, দাবি বিজেপি-র
Image

অভিষেকের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক, দাবি বিজেপি-র

কলকাতা, ২২ জুলাই (হি. স.) : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক’— এই দাবি করে এবার রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ দায়ের ইমেল করল বিজেপি। অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি।

মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির ব্লক, বুথ, রাজ্যে সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সেদিন শান্তিপূর্ণভাবে সব জায়গায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির ব্লক, বুথ, রাজ্য,যেকটা নেতা সবার তালিকা তৈরি করতে।

৫ অগাস্ট শান্তিপূর্ণভাবে ৮ ঘণ্টা ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। তিনি আরও বলেছিলেন, বয়স্কদের রাস্তা ছেড়ে দেবেন। বিজেপি নেতারা বাড়িতে ঢুকবেও না বেরোবেও না। কোথাও কারও গায়ে হাত নয়। প্ররোচনায় পা নয়। ৩৪১ টা ব্লক। ১২৭টা মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন গণঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক । এরা যার পা ধরে রাজনীতি করে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে।’

যদিও পরে এই কর্মসূচিতে বদল আনেন তৃণমূল নেত্রী। অভিষেক বক্তব্য রাখার পরই মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেকের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন করে বলেছিলেন, ‘৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম করেছে। আমি বলব ব্লক ওয়াইজ করতে। একশো মিটার দূরে করবে। যাতে ঢুকতে বেরতে অসুবিধা না হয়। যাতে বলতে না পারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী মনে রাখবেন।’

Releated Posts

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ইস্তেহার প্রকাশ করল বিজেপি, অনুপ্রবেশ রোধ, স্বচ্ছ নিয়োগ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আজ তাদের নির্বাচনী ইস্তেহার ‘সংকল্প…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গল পিডিএস কেলেঙ্কারি: রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি-র তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): রেশন বণ্টন দুর্নীতি (পিডিএস কেলেঙ্কারি) মামলায় শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top