News Flash

  • Home
  • দেশ
  • বেগুসরাইয়ের ঘটনায় নীতিশকে বিঁধলেন অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রীর তোপ অশোক গেহলটকেও
Image

বেগুসরাইয়ের ঘটনায় নীতিশকে বিঁধলেন অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রীর তোপ অশোক গেহলটকেও

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): বিহারের বেগুসরাইয়ের ঘটনায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি আক্রমণ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, এই দুই রাজ্যে মহিলাদের ওপর হিংসার ঘটনা উপর্যুপরি বেড়েই চলেছে।

শনিবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সন্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “দেশের কিছু রাজ্যে মহিলাদের প্রতি অপরাধের ঘটনা বেড়েছে এবং বেশ কয়েকটি রাজ্যে এ সবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ বেগুসরাইয়ে যা ঘটেছে তা আমাদের সকলের সামনে, কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ নিয়ে একটি কথাও বলেননি৷” অনুরাগ আরও বলেছেন, “রাজস্থান মহিলাদের প্রতি অপরাধের ক্ষেত্রে এক নম্বর রাজ্যে পরিণত হয়েছে৷ বিগত ৪ বছরে শুধুমাত্র রাজস্থানে মোট ১.০৯ লক্ষ মহিলাদের প্রতি অপরাধের ঘটনা ঘটেছে রাজস্থানে৷ অপরাধীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার পরিবর্তে, রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর মন্ত্রী রাজেন্দ্র গুধাকে বরখাস্ত করেছেন।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top