News Flash

  • Home
  • প্রধান খবর
  • তপনে রেললাইনের ধার থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
Image

তপনে রেললাইনের ধার থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

তপন, ২১ জুলাই (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের তপন থানার মালঞ্চা এলাকায় রেললাইনের ধার থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রদীপ প্রসাদ ওরফে বাবুয়া। বাড়ি তপনের কাজিভাগ এলাকায়। শুক্রবার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মালঞ্চা রেললাইনের ধার থেকে প্রদীপের দেহ উদ্ধার করে জিআরপি ও তপন থানার রামপুর ফাঁড়ির পুলিশ।

তপনের মদ ব্যবসায়ী সুদামা প্রসাদের ছোট ছেলে প্রদীপ। গত বছর সে শিলিগুড়ির একটি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছে। সম্প্রতি সে বাড়ি ফেরে। বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ বাড়ি থেকে বের হয় প্রদীপ। তারপর সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় প্রদীপকে ফোন করা হয়। কিন্তু তার ফোন সুইচ অফ মেলে। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। এদিন সকালে রেললাইনের ধার থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top