নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ উদয়পুরের খিলপাড়ায় বাড়ির পাশে পুকুরের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বালকের৷ জানা যায় ওই নাবালক পুকুরের স্নান করতে গিয়েছিল৷ স্নান করতে পুকুরে নেমে সে আর সেখান থেকে উঠে আসতে পারেনি৷ দীর্ঘক্ষন পড়ো স্থান করে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনরা তাকে খুঁজতে সেখানে যান৷ পুকুরের জলে খোঁজাখুঁজি করে তার নেতর দেহ উদ্ধার করা হয়৷ দেহাটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ কান্নায় ভেঙে পড়েন বাবা-মা সহ সবাই৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা শোক স্তব্ধ হয়ে পড়েছে৷

খিলপাড়ায় পুকুরের জলে ডুবে নাবালকের মর্মান্তিক মৃত্যু
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















