News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরের লালবাহাদুর এলাকা পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র
Image

আগরতলা শহরের লালবাহাদুর এলাকা পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷  রাজধানী আগরতলা শহরের লালবাহাদুর এলাকা পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী নানা অভিযোগ করে চলেছেন৷ এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যেই মেয়রের এই পরিদর্শন৷
বর্ষার মরশুমে বেহাল নিষ্কাশনী ব্যবস্থা আগরতলা শহরের লাল বাহাদুর ক্লাব সংলগ্ণ এলাকায়৷ স্বল্প বৃষ্টি হলে এলাকায় ড্রেন ভর্তি হয়ে উঠছে জল৷ তাই আগরতলা পুর নিগমের ২২ নং ওয়ার্ডের লাল বাহাদুর ক্লাব সংলগ্ণ এলাকা পরিদর্শনে যান নিগমের মেয়র দীপক মজুমদার৷শুক্রবার এলাকার বেহাল নিষ্কাশনী ব্যবস্থা ঘুরে দেখন মেয়র সহ অন্যান্যরা৷ পরে তিনি জানান ২২ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা গুলি প্রত্যক্ষ করেছেন৷ এই সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে৷ তিনি লাল বাহাদুর ক্লাব সংলগ্ণ এলাকায় একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে বলে জানান৷ এদিন পরিদর্শনে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, পুর নিগমের কাউন্সিলার রত্না দত্ত সহ এলাকার বিশিষ্টজনেরা৷

Releated Posts

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top