News Flash

Image

বিশালগড়ে অপহরণকান্ডে জড়িত চার যুবক ধৃত

আগরতলা, ২১ জুলাই (হি.স.) : বিশালগড়ে চাঞ্চল্যকর অপহরণকান্ডে জড়িত চার অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়োছেন, গত ১৯ জুলাই বিশালগড় দুই নং গৌতম নগর এলাকার যুবক মনোজিৎ দেব (৩২)-কে বিশালগড় ব্লক চৌমুহনি এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠে এসেছিল। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। শুক্রবার সকালে সিপাহিজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ও এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে অপহরণকাণ্ডে জড়িত চার যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন রণবীর দেবনাথ, দেবকমল ভট্টাচার্য, সুরজ নম: ও প্রসেনজিৎ নম:। থানায় নিয়ে এসে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top