News Flash

Image

বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ২১ জুলাই (হি.স.) : আবারও বেআইনি মজুতের বিরুদ্ধে অভিযানে নেমেছে খাদ্য দপ্তর। দপ্তরের আধিকারিকরা শুক্রবার হাঁপানিয়া হাসপাতাল চৌমুহনী এলাকা অভিযান চালিয়েছেন। অভিযানে নেমে অবৈধভাবে মজুত করে রাখা ৭টি সিলিন্ডার এবং একটি দোকান থেকে ন্যায্যমূল্যের দোকানের ১৭৫ কেজি চাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স না থাকার কারণে একটি দোকানে নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন জনৈক আধিকারিক।

এদিন খাদ্য দপ্তরের জনৈক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার হাঁপানিয়া হাসপাতাল চৌমুহনী এলাকা বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টির দোকানে হানা দেওয়া হয়েছে। এদিন একটি টিফিনের দোকান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৩টি এলপিজি সিলিন্ডার এবং দোকানের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ৪টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি একটি দোকান থেকে ন্যায্যমূল্যের দোকানের ১৭৫ কেজি চাল উদ্ধার করা হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, লাইসেন্স না থাকার কারণে একটি দোকানে নোটিশ জারি করা হবে। এরকম অভিযান আগামী দিনে  জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top