News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবলে কিল্লা মর্নিং ক্লাবকেরুখে ফুলো ঝানুর পয়েন্ট ভাগাভাগি
Image

মহিলা ফুটবলে কিল্লা মর্নিং ক্লাবকেরুখে ফুলো ঝানুর পয়েন্ট ভাগাভাগি

কিল্লা-‌২ ফুলো ঝানো-‌২
(‌কাজল্তি-‌২) (‌সুপ্রীয়া, ঝুমা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।।
দু-‌দুবার এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না কিল্লা মর্ণিং ক্লাবের। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হলো। নবাগত ফুলো ঝানো‌ দলের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু-‌দলের খেলাটির নিষ্পত্তি হয় ২-‌২ গোলে। ফলি বিফলে গেলো কাজল্তি রিয়াং এর জোড়া গোল। প্রথম বার মহিলা ফুটবলে অংশ নেওয়া ফুলো ঝানো‌ দলের বালিকা ফুটবলাররা কিল্লা-‌র মতো শক্তিশালী দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে তা স্বপ্নেও ভাবতেই পারেননি কিল্লার টিম ম্যানেজমেন্ট। ফলে ম্যাচের শুরু থেকেই কিছুটা হালকা মেজাজে ছিলেন দলের ফুটবলাররা। আর এতেই কাল হলো দলের। দুবার গোল হজম করেও নবাগত দলের ফুটবলাররা যেভাবে ঘুরে দাড়িয়েছেন তাতে একসময় প্রশ্ন জেগেছিলো মরশুমের প্রথম জয় পেয়ে যাবে না তো?‌ শুধুমাত্র আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় ওই স্বপ্ন পূরণ হয়নি। দলের আক্রমণভাগে ফুটবলাররা নিজেদের দাযিত্ব যদি যথাযথ পালন করতে পারতেন তাহলে অবশ্যই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো। ম্যাচ শুরুর ২৫ মিনিটের মাথায় কাজল্তি রিয়াং এর গোলে এগিয়ে যায কিল্লা মর্ণিং ক্লাব। তবে ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেননি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে সমতা ফেরান সুপ্রীয়া কিসপোট্টা। বিরতীর পর দুদলই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এরি মধ্যে ৫০ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করে কিল্লা মর্ণিং ক্লাবকে আবারও এগিয়ে দেন কাজল্তি রিয়াং। ৬৪ মিনিটে ঝুমা ওরাং সমতা ফেরান। এরপর দুদলই বেশ কয়েকটি সুযোগ পেলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। রেফারি পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখান কিল্লা মর্মিং ক্লাবের লক্ষ্মীতা রিয়াংকে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top