News Flash

  • Home
  • প্রধান খবর
  • জনগণের স্বার্থে বাদল অধিবেশনকে পুরোপুরি কাজে লাগাবেন সাংসদরা, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী
Image

জনগণের স্বার্থে বাদল অধিবেশনকে পুরোপুরি কাজে লাগাবেন সাংসদরা, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): জনগণের স্বার্থে সংসদের বাদল অধিবেশনকে পুরোপুরি কাজে লাগাবেন সাংসদরা। আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। বাদল শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, জনগণের স্বার্থে সংসদের বাদল অধিবেশনকে পুরোপুরি কাজে লাগাবেন সাংসদরা, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

দেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিলগুলি নিয়ে ফলপ্রসূ আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আজ যখন আমরা গণতন্ত্রের এই মন্দিরে পবিত্র শ্রাবণ মাসে মিলিত হচ্ছি… আমি আত্মবিশ্বাসী যে, সমস্ত সাংসদ একসঙ্গে, জনগণের সর্বাধিক কল্যাণে বাদল অধিবেশনকে পুরোপুরি কাজে লাগাবেন এবং সাংসদ হিসাবে নিজেদের দায়িত্ব পালন করবেন।” উল্লেখ্য, ২০ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। ২৩ দিন ব্যাপী এই অধিবেশনে মোট সিটিং ১৭ দিন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top