News Flash

Image

বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ২০ জুলাই (হি.স.) : সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে বৃহস্পতিবার রাজধানী বড়জলা বাজার থেকে নতুন নগর বাজার পর্যন্ত অভিযান চালিয়েছে। অভিযানে নেমে বাজারের মেয়াদোর্ত্তীণ সামগ্রী বিক্রি সহ ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে।পাশাপাশি ফুড লাইসেন্স না থাকার কারণে নতুননগর বাজারের তিনটি দোকানে নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক।

এদিন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাজধানী বড়জলা বাজার থেকে নতুন নগর বাজার পর্যন্ত বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকান মিলে প্রায় ১০টি দোকানে হানা দিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৩টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি একটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং অন্য একটি দোকান থেকে ন্যায্যমূল্যের দোকানের ৫০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ফুড লাইসেন্স না থাকার কারণে নতুননগর বাজারের তিনটি দোকানে নোটিশ জারি করা হবে। এরকম অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top