News Flash

  • Home
  • প্রধান খবর
  • আহমেদাবাদের ইস্কন ফ্লাইওভারে দুর্ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ মৃত ৯, আহত ১০-১১ জন
Image

আহমেদাবাদের ইস্কন ফ্লাইওভারে দুর্ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ মৃত ৯, আহত ১০-১১ জন

আহমেদাবাদ, ২০ জুলাই (হি.স.): আহমেদাবাদের ইস্কন ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী-সহ ৯ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০-১১ জন। বুধবার মধ্যরাতে সারখেজ-গান্ধীনগর হাইওয়ের ওপর ইস্কন সেতুতে দু’টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে উপস্থিত ছিলেন কিছু মানুষ। কর্তব্যরত পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। সেই সময় ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে একটি গাড়ি ওই ভিড়ের মধ্যে ধাক্কা মারে। আর তাতেই ৯ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে দুই পুলিশ কর্মীরাও রয়েছেন।

ডিসিপি ট্র্যাফিক (পশ্চিম নীতা দেশাই বলেছেন, “বুধবার রাতে একটি জাগুয়ার গাড়ির ধাক্কায় ৯ জনের মৃত্যু হয়েছে ও ১০-১১ জন আহত হয়েছেন। চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা তাকে গ্রেফতার করব।” সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল বলেছেন, ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই পুলিশ কর্মীও রয়েছেন।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top