News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় সিনিয়র ক্লাব লীগক্রিকেটে মতিনগর চ্যাম্পিয়ন
Image

সোনামুড়ায় সিনিয়র ক্লাব লীগক্রিকেটে মতিনগর চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।।
মহকুমার সেরা মতিনগর প্লে সেন্টার। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে মতিনগর প্লে সেন্টার ৪ উইকেটে পরাজিত করে তারকাখচিত নেতাজি সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে নেতাজি সঙ্ঘের গড়া ১৭২ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মতিনগর প্লে সেন্টার।এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সঙ্ঘ ১৭২ রান করে। দলের পক্ষে উত্তম দে ৪০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, বিকাশ মজুমদার ৩৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, অরিন্দম বর্মন ২০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, রণজিৎ বর্মন ৫৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৭, দলনায়ক রাজীব সাহা ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং উদীয়ন বসু ১৬ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। মতিনগর প্লে সেন্টারের পক্ষে রমেশ দেববর্মা ২৮ রান দিয়ে ৩ টি, নান্টু রঞ্জন পাল ৩৯ রান দিয়ে ৩ টি এবং ইকবাল হুসেন ৩৮ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে মতিনগর প্লে সেন্টার ৩৫.‌৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে গনেশ দেববর্মা ৫১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, সর্বানন্দ সিনহা ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,কিশোর দেববর্মা ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং দলনায়ক আর পি সিং ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ (‌অপ:‌)‌ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। নেতাজি সঙ্ঘের পক্ষে অরিন্দম বর্মন ৩২ রান দিয়ে ২ টি এবং বিকাশ মজুমদার ৪৫ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top