News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইখোড়ায় জাতীয় সড়কে পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত চার
Image

বাইখোড়ায় জাতীয় সড়কে পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত চার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ বাইখোড়া এসএসবি ক্যাম্প এলাকায় জাতীয় সড়কে একইদিনে পৃথকভাবে দুইটি যান দুর্ঘটনায় গুরতর আহত ৪৷ ঘটনার বিবরনে জানা যায় বৃস্পতিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এস এস বি ক্যাম্প এলাকায় টি আর ০১ সি ১৩৪৯ নাম্বারের বাস ও টি আর ০৮ ডি ৭৮৭১ নাম্বারের সুকটির মধ্যে সংঘর্ষ ঘটে এতকের সুকটি চালক জাতীয় সড়কে ছিটকে পরেগিয়ে গুরতর আহত হয়৷ একইদিনে একই জায়গায় টি আর ০৩ এম ৪৫৪৫ নাম্বারের বাইক ও টি আর ০৮ ডি ৫৫৮৪ নাম্বারের বাইকের সংঘর্ষ ঘটে৷ এতে করে এক বাইকে থাকা দুইজন ও অপর বাইকে থাকা একজন গুরতর আহত হয়৷ আহতদের মধ্যে একজন শান্তির বাজার মহকুমার সুর পাড়ার বাসিন্দা সহদেব মজুমদার৷ তিনি পেশায় একজন শিক্ষক৷ জানা যায় বিদ্যালয় থেকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে৷  দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা শাসক৷ জেলা শাসক নিজে দারিয়ে থেকে আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসারজন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরন করে অপর আহত শিক্ষককে জেলা শাসক নিজে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ এই পরবর্তী কিছু সময় পর দুইজন আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রথেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে৷ তিনজন আহতের অবস্থা আশঙ্কাজনক হোওয়াতে তিনজনকে জিবি হাসপাতালে রেফার করাহয়৷ আহতরা হলো শান্তির বাজার মহকুমার সুর পাড়ার বাসিন্দা সহদেব মজুমদার৷ অপর দুইজন জোলাইবাড়ীর রামরাইবাড়ীর বাসিন্দা সৌরভ মজুমদার (১৯ ) ও মধুসুধন ঘোষ৷ আজকের এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক৷

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top