News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দাবি আদায়ে ডেপুটেশনে গিয়ে হেজামারা ব্লকে তিপরা মথার কর্মীদের হজ্জুতি, আতঙ্ক
Image

দাবি আদায়ে ডেপুটেশনে গিয়ে হেজামারা ব্লকে তিপরা মথার কর্মীদের হজ্জুতি, আতঙ্ক

আগরতলা, ২০ জুলাই (হি.স.) : দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে হেজামারা ব্লকে ডেপুটেশন প্রদানে গিয়ে তিপরা মথার কর্মীদের হজ্জুতিতে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 

তিপরা মথার বিধায়ক বৃষকেতু দের্ববমা জানিয়েছেন, প্রকৃত সুবিধাবাদীদের সরকারের পক্ষ থেকে সঠিক ভাবে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হচ্ছে না। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না। তাই দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে মিছিল করে হেজামারা ব্লক আধিকারিকের নিকট তিপরা মথার কর্মীরা গণডেপুটেশনে মিলিত হয়েছেন। তাঁদের দাবি, প্রকৃত সুবিধাবাদী সকলকে সঠিক পরিষেবা প্রদান করা হোক। 

ওই ডেপুটেশনকে কেন্দ্র করে ব্লক চত্বরের পরিস্হিতি উত্তপ্ত হয়ে ওঠে। দশ দফা দাবিতে বৃহস্পতিবার  হেজামারা ব্লকে ডেপুটেশনের নামে তিপরা মথা কর্মীদের উশৃংখলতা লক্ষ্য করা গিয়েছে। এদিন ব্লকের লোহার গেইট ভেঙ্গে ফেলার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top