News Flash

Image

বদরপুরে ৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সমেত গ্রেফতার তিন

বদরপুর (অসম), ১৯ জুলাই (হি.স.) : গত দুদিন আগে, ১৭ জুলাই ড্রাগস ডিসপোজাল প্রোগ্রাম-এর অধীন ২২৫ কোটি টাকার মাদকদ্রব্য পুড়িয়ে-গুঁড়িয়ে ধ্বংস করেছে করিমগঞ্জ জেলা পুলিশ। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মাদক-বিরোধী অভিযানে নেমে আরও একবার বড় ধরনের সাফল্য পেয়েছে টিম পার্থপ্রতিম। বলতে গেলে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিন মাদক পাচারকারীকে।

জানা গেছে, এনএল ০১ এএ ৮৭১৮ নম্বরের লরিতে করে মিজোরাম থেকে বৃহৎ পরিমাণের ইয়াবার চালান করিমগঞ্জে আসছে, গোপন সূত্রে এই খবর করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে আসলে সঙ্গে সঙ্গে অভিযানে নামে তাঁর টিম। জাতীয় সড়কের বেশ কয়েকটি স্থানে পুলিশের নাকা পয়েন্ট গড়ে তোলা হয়। এর পর বদরপুর উমরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অশোক লিল্যান্ড কোম্পানির লরিতে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ১০.৫ কেজি ওজনের ১ লক্ষ ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মিজোরাম থেকে আগত নাগাল্যান্ডের রেজিস্ট্রেশনকৃত লরিটি। লরি থেকে উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটগুলির বাজারমূল্য ৮ কোটি টাকা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

বুধবার করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস (এসপি) জানান, মাদক পাচারের অভিযোগে বদরপুর থানাধীন হাসানপুর গ্রামের জনৈক হাসান আলি, খলারপাড় গ্রামের হাসরুল ইসলাম এবং কালাইনের বাসিন্দা রমজুল হোসেনকে আটক করা হয়েছে। এর পর ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, সরকার নেশার বিরুদ্ধে অভিযানে জিরো টলারেন্স নীতি নিয়েছে। করিমগঞ্জ জেলায় মাদক নির্মূল করতে পুলিশের একের পর এক অভিযান চলছে। আর আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, দৃঢ়তার সঙ্গে বলেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top