News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের মারে গুরুতর আহত গৃহবধূ
Image

স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের মারে গুরুতর আহত গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন গৃহবধূ৷ ঘটনা বিশালগড় থানাধীন গোপীনগর এলাকায়৷ অভিযোগ, পুটিয়ার তাঞ্জিনা আক্তারকে তিন বছর আগে বিয়ে করেছিলেন বিশালগড় গোপীনগরের মুস্তফা আলি৷ বিয়ের পর থেকেই নাকি অত্যাচার চলে আসছে বধূর উপর৷ গ্রামে সালিশি সভাও হয়৷ কিন্তু কোনও কাজ না হওয়ায় বাপেরবাড়ি চলে যান গৃহবধূ৷ বুধবার খবর যায় স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন৷ সেই খবর পেয়ে গৃহবধূ বাপের বাড়ি থেকে ছুটে আসেন স্বামীর বাড়িতে৷ অভিযোগ, তখনই তিন ভাই মিলে গৃহবধূকে মারধর করে রাস্তায় ফেলে রাখে৷ অভিযুক্তরা হল স্বামী মুস্তফা আলি ও ময়নাল হোসেন পেশায় পুলিশকর্মী, সেনাবাহিনীতে কর্মরত মোমিন মিয়া এবং ফায়ার সার্ভিস কর্মী জাকির হোসেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন৷ বিশালগড় মহিলা থানার পুলিশ গিয়ে তিন ভাইকে আটক করে থানায় নিয়ে আসে৷ অপর অভিযুক্ত জাকির ঘটনার পর নাকি কর্মস্থলে চলে যায়৷ আবার সে নিজেও ভাইয়ের স্ত্রীকে সহকর্মীদের সাথে উদ্ধার করতে বাড়িতে আসে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top