News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে দিন দুপুরে যুবকের অপহরণ, চাঞ্চল্য
Image

বিশালগড়ে দিন দুপুরে যুবকের অপহরণ, চাঞ্চল্য

আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : প্রকাশ্য দিবালোকে অপহরণের ঘটনা ঘটেছে বিশালগড় ব্লক চৌমুহনী এলাকায়। ওই ঘটনাকে ঘিরে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

অপহৃত যুবকের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, বিশালগড় দুই নং গৌতম নগর এলাকার যুবক মনোজিৎ দেব (৩২) আজ দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বিশালগড় ব্লক চৌমুহনি এলাকায় আসতেই আচমকা মনোজিতের সামনে চার-পাঁচ বাইক আরোহী তার পথ আটকায়। তাঁকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতিরা। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তাঁর পরিবারের সদস্যদের খবর পাঠিয়েছে। পরিবারের লোকজন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, কি কারণে মনোজিৎ–কে অপহরন করা হয়েছে তা এখনো জানা যায় নি।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top