News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে থানে-তে জিপে ধাক্কা মারল কন্টেনার ট্রাক; মৃত্যু ৬ জনের, আহত ৮ জন
Image

মহারাষ্ট্রে থানে-তে জিপে ধাক্কা মারল কন্টেনার ট্রাক; মৃত্যু ৬ জনের, আহত ৮ জন

থানে, ১৮ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই জিপে ধাক্কা মারল একটি কন্টেনার ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে থানে জেলার ভিওয়ান্ডি তালুকার পদঘা এলাকায় খাদোলি টার্নিংয়ে। সেই সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ভিওয়ান্ডি তালুকার পদঘা এলাকায় খাদোলি টার্নিংয়ে একটি জিপে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি কন্টেনার ট্রাক। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ধাক্কা দিলে জিপটি প্রায় ১০০ মিটার পর্যন্ত ঘষটে যায়। মৃত্যু হয় ৬ জনের ও ৮ জন আহত হয়েছেন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top