News Flash

  • Home
  • দিনের খবর
  • জলযন্ত্রণা থেকে মুক্তি নেই দিল্লিবাসীর, ওঠানামা করছে যমুনার জলস্তর
Image

জলযন্ত্রণা থেকে মুক্তি নেই দিল্লিবাসীর, ওঠানামা করছে যমুনার জলস্তর

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): দিল্লিতে যমুনার জলস্তর কখনও বাড়ছে, কখনও আবার কমছে। তবে রাজধানীর বাসিন্দারা জল-যন্ত্রণা থেকে এখনও মুক্তি পাননি। আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী কিছু দিন ভারী বৃষ্টি চলবে রাজধানী দিল্লিতে। খাল, নালা ইত্যাদি এমনিতেই যমুনার জলে পরিপূর্ণ। তার মধ্যে এই বৃষ্টির পূর্বাভাসে চিন্তা বাড়ছে প্রশাসনের।

দিল্লি সরকারের মন্ত্রী অতিশী মারলেনা ইতিমধ্যেই বলেছেন, আগের থেকে কিছুটা নেমেছে যমুনার জলস্তর। তবে এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে যমুনা। সোমবার সকাল আটটা নাগাদ যমুনায় জলস্তর ছিল ২০৫.৫০ মিটার, সকাল ৯টা নাগাদ যমুনার জলস্তর বেড়ে ২০৫.৫৮ মিটারে পৌঁছে যায়। যমুনার জলে এখনও জলমগ্ন দিল্লির নানা অংশ।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top