News Flash

  • Home
  • দেশ
  • কেদারনাথ ধাম মন্দির চত্বরে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, নোটিশ সাঁটিয়ে দিল প্রশাসন
Image

কেদারনাথ ধাম মন্দির চত্বরে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, নোটিশ সাঁটিয়ে দিল প্রশাসন

দেহরাদূন, ১৭ জুলাই (হি.স.): কেদারনাথ মন্দির চত্বরে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিল প্রশাসন। সাঁটিয়ে দেওয়া হয়েছে নোটিশ, আর তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, কেদারনাথ ধাম মন্দির চত্বরে ছবি ও ভিডিও তোলা যাবে না। কেউ না মানলেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

কেদারনাথ ধাম মন্দির চত্বরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ করে দিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। কেদারনাথ মন্দিরের নানা চত্বরে সাঁটিয়ে দেওয়া হয়েছে সতর্কতামূলক নোটিশ বোর্ড। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কেউ নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সকালে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজয় অজেন্দ্র বলেছেন, “আগেও দেখা গিয়েছে, কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই ছবি তোলার পাশাপাশি রিল করছেন, তাই মন্দির চত্বরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

Releated Posts

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top