News Flash

Image

কারবি আংলঙের বোকাজানে সড়ক দুৰ্ঘটনা, হত এক

বোকাজান (অসম), ১৭ জুলাই (হি.স.) : কারবি আংলঙের বোকাজান মহকুমার অন্তর্গত গরমপানির ৩৯ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক দুৰ্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও পায়নি পুলিশ।

আজ সোমবার কাৰ্বিআংলং বড়পথার থানা সূত্ৰে জানা গেছে, গত রাতে জাতীয় সড়ক ধরে ব্যক্তিটি পায়ে হেঁটে সম্ভবত বাড়ি যাচ্ছিলেন। তখন কোনও এক অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা মেরে ফেলে যায়। গোটা রাত রাস্তায় পড়ে ছিলেন তিনি। আজ সকালে খবর পেয়ে পুলিশের দল গিয়ে জাতীয় সড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে প্রথমে থানা এবং পরে ময়না তদন্তের জন্য ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

জিনস হাফপেন্ট এবং লাল রঙের টি শার্ট পরিহিত মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের পর তার পরিচয় শনাক্ত করার জন্য ৭২ ঘণ্টা হাসপাতালের মর্গে রাখা হবে, জানিয়েছে পুলিশের সূত্রটি৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top