শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। রবিবার মধ্যরাত থেকে সোমবার (১৭ জুলাই) ভোররাতের মধ্যে পুঞ্চ সেক্টরে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ নিকেশ করেছে দুই অনুপ্রবেশকারীকে। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। সোমবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, যৌথ অভিযানে দুই অনুপ্রবেশকারীকে খতম করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

পুঞ্চ সেক্টরে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী, দুই অনুপ্রবেশকারী নিকেশ
Tags:
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















