News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাড়ি, মোবাইলের বিল প্রদান সহ বিভিন্ন দাবীতে তিন শতাধিক অঙ্গনওয়াড়ি দিদিমনির ডেপুটেশন
Image

শাড়ি, মোবাইলের বিল প্রদান সহ বিভিন্ন দাবীতে তিন শতাধিক অঙ্গনওয়াড়ি দিদিমনির ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ বিশালগড় আইসিডিএস প্রজেক্ট এর অধীন ৩৭৭ জন অঙ্গনওয়াড়ি দিদিমণি সোমবার দিন বেলা দেড়টায় বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলাশাসক অফিসের জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক উত্তম কুমার দাসের নিকট বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এক ডেপুটেশন প্রদান করেন৷ বাজারে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে৷ বাজারের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বাজারে জিনিসপত্রের দাম যত টাকা সেই পরিমাণ টাকা দিতে হবে অথবা অফিস কর্তৃক দ্রব্য প্রদান করতে হবে নতুবা অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি ছাড়া সমস্ত পরিষেবা চলতি মাস থেকে বন্ধ থাকবে৷ মোবাইলের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সেন্টারে বসে দিদিমণিদের কাজ করতে হয়৷ প্রায় তিন থেকে চার বছর যাবৎ মোবাইলের রিচার্জের টাকা দেওয়া হচ্ছে না৷ চলতি মাসে মোবাইলের রিচার্জ না পেলে কাজ করা সম্ভব নয়৷ তিন বছর ধরে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের শাড়ি দেওয়া হচ্ছেনা৷ অতি দ্রুত যাতে তাদের শাড়ির ব্যবস্থা করা হয়৷ না হলে আগামী মাস থেকে আউট ড্রেস পরে সেন্টারে যেতে হবে৷ ফিডিং বিল ও সঠিকভাবে দেওয়া হচ্ছে না৷ যেমন চিরা সুজি ইত্যাদি৷ যদি সঠিকভাবে ফিডিং বিল না দেওয়া হয় তাহলে আগামী মাস থেকে ৩৭৭ জন অঙ্গনওয়াড়ি দিদিমনি ফিডিং বন্ধ করে দেবে৷ জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক উত্তম কুমার দাস অঙ্গনওয়াড়ি দিদিমণিদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে উনি ঊদল মহলে দাবিগুলো পাঠিয়ে দেবেন বলে দিদিমণিদের আশ্বস্ত করেছেন৷ দুঃখের সহিত অঙ্গনারী দিদি মনিরা আরো জানিয়েছেন আমাদের মধ্যে কেউ পায় ৮ হাজার কেউ পায় ১০০০০ হাজার এই সামান্য টাকা দিয়ে কিভাবে চলে সংসার? ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে রাজ্য সরকারের উদ্দেশ্যে এই প্রশ্ণ রেখেছেন বিশালগড় আইসিডিএস প্রজেক্ট এর অধীন ৩৭৭ জন  দিদিমণি৷ অতি দ্রুত যাতে রাজ্য সরকার এবং সমাজকল্যাণ দপ্তর তাদের এই দাবিগুলো পূরণে যথাযথ উদ্যোগ নেয় এই আবেদন রেখেছেন সরকারের কাছে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা৷

Releated Posts

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top