News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জের ব্যবসায়ীর ব্যাঙ্ক একাউন্টে থাবা বসাল সাইবার প্রতারকরা
Image

বিশ্রামগঞ্জের ব্যবসায়ীর ব্যাঙ্ক একাউন্টে থাবা বসাল সাইবার প্রতারকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ ব্যাঙ্কে আবেদনের তথ্য কিভাবে জেনে গেল সাইবার প্রতারকরা ? অপরিচিত  ফোন রিসিভ করে ২৩৪৬০ টাকা খোয়ালো যুবক৷ ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর জন্য দরখাস্ত জমা দিয়েছিল বিশ্রামগঞ্জ বাজারের এক মোবাইল ব্যবসায়ী যুবক গৌতম দত্ত৷ পিতার নাম মৃত দুলাল দত্ত৷ দরখাস্ত অনলাইনে জমা দিয়েছিল ১৩ ই জুলাই৷ দরখাস্ত জমা দেওয়ার পর ৬২৯৭৫০৬২২৭ এই অপরিচিত নাম্বার থেকে ফোন করে গৌতম দত্তকে বলা হয় যে ব্যাংক থেকে ফোন করা হচ্ছে৷ আপনি আপনার আধার কার্ড এবং প্যান কার্ড ডাউনলোড করুন এবং আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর দিন৷ আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর দেওয়া সঙ্গে সঙ্গে গৌতমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ২০হাজার ৪৬০ টাকা৷  সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসে তার মোবাইলে৷ সে যথারীতি বিশ্রামগঞ্জ বাজারস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে গিয়ে বিষয়টি খুলে বলে এবং তাদেরকে জানায়৷ ব্যাংক গৌতম দত্ত৯কে বলেছে থানায় জিডি এন্িন্ট করার জন্য৷ ১ জুলাই সোমবার দিন দুপুর বেলা গৌতম দত্ত বিশ্রামগঞ্জ থানা এসে জিডি এন্িন্ট করেছেন এবং জিডি এন্ট্রির কাগজ বিশ্রামগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে জমা দিয়েছেন৷ গৌতম দত্ত বার্তা দিয়েছেন কেউ যেন অপরিচিত ফোন নম্বর রিসিভ না করে এবং আধার নম্বর এবং প্যান নম্বর অপরিচিত কোন ব্যক্তিকে না শেয়ার করে৷ এ সমস্ত নম্বর অপরিচিত ফোন নম্বরের শেয়ার করলে ব্যাংকে জমানো সারা জীবনের কষ্টার্জিত টাকা-পয়সা সমস্ত কিছু লুট করে নেবে প্রতারকরা৷ প্রতিদিন প্রতিমুহূর্তে গোটা রাজ্যে এমনভাবে প্রতারিত হচ্ছেন মানুষ যেটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় সাইবার ক্রাইম৷ পুলিশ প্রতিনিয়ত প্রয়াস কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রী থেকে নাগরিক প্রত্যেককে সাইবার ক্রাইমের বিপদ সম্পর্কে সচেতন করার পরও সাইবার অপরাধীরা যথেষ্ট সক্রিয় এখনো রাজ্যে৷

Releated Posts

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top