News Flash

Image

রঙিয়া পুলিশের অভিযানে চুরির পালসার বাইক সহ গ্রেফতার তিন কুখ্যাত চোর

রঙিয়া (অসম), ১৬ জুলাই (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়ায় আজ পুলিশের জালে পড়েছে কুখ্যাত তিন মোটর বাইক চোর। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি চুরির পালসার বাইক।

ব্যক্তিগত গোপন সূত্রের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে টাউন দারোগা সমরজ্যোতি ডেকা এবং কয়েকজন পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে রঙিয়া থানার ওসি ভাস্করমল্ল পাটোয়ারি বাইক চোরদের পকড়াও করতে অভিযানে নামেন। ওই অভিযানে তিন কুখ্যাত বাইক চোর যথাক্ৰমে বাইহাটা চারিআলি থানাধীন জটিয়া ভাংড়া গ্রামের মইনউদ্দিন আহমেদ, নগাঁও জেলার কঠিয়াতলির দ্বীপ বড়ো, নলবাড়ি জেলার হরিপুরের শাহিল আহমেদকে আটক করা হয়।

ওসি ভাস্করমল্ল পাটোয়ারি জানান, রঙিয়া রেলওয়ে জংশনের কাছে এক জায়গায় হানা দিয়ে এএস ০১ ডিএ ০৩৬৭ নম্বরের ২২০ সিসি পালসার মোটর বাইকও উদ্ধার করেছেন তাঁরা। তিনি জানান, গুয়াহাটি মহানগরের ভরলুমুখ থানায় এএস ০১ ডিএ ০৩৬৭ নম্বরের ২২০ সিসি পালসার মোটর বাইক চুরি সংক্রান্ত লিখিত এক অভিযোগ দাখিল হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে ৮৮/২৩ নম্বরে এক মামলা রুজু করে তদন্ত-অভিযান চালানো শুরু হয়। ধৃত তিনজনকে গ্রেফতার করে তাদের অপকর্ম সম্পর্কে আরও তথ্য উদ্ধার করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছেন রঙিয়া থানার ওসি ভাস্করমল্ল পাটোয়ারি।

Releated Posts

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top