News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদানের অনুভূতির কোনও তুলনা হয় না : মুখ্যমন্ত্রী
Image

রক্তদানের অনুভূতির কোনও তুলনা হয় না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ড জুলাই৷৷ রক্তদান সম্পর্কে এখনও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে৷ এই বাধা দূর করতে পারলে আগামীদিনে জরুরি প্রয়োজনে কখনোই রক্তের অভাব হবে না৷ আজ বিশালগড় মহকুমার গোকুলনগরের তপোবন আশ্রমে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তপোবন আশ্রমে একটি যাত্রীনিবাসেরও দ্বারোদঘাটন করেন৷ আশ্রমে মুখ্যমন্ত্রী এদিন পুজোও দেন৷  
রক্তদান শিবির ও যাত্রীনিবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, রক্তদানের একটি আলাদা অনুভূতি রয়েছে, যার কোনও তুলনা হয় না৷ রক্তদানের ফলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের ফলে মুমূর্ষু রোগীরা যেমন উপক’ত হন তেমনি রক্তদাতাগণও লাভবান হন৷ বর্তমানে রাজ্যে প্রায় ৪২ হাজার ইউনিট রক্ত মজত রয়েছে, যা রাজ্যের প্রয়োজনের তুলনায় খানিকটা বেশি৷  
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় প’ায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলার পুলিশ সুুপার বি রেড্ডি ও বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রমুখ৷ রক্তদান শিবিরে মোট ১১ জন রক্তদান করেন৷

Releated Posts

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top