News Flash

  • Home
  • দেশ
  • বিশ্ব সাপ দিবসের দিনেই সাপের কামড়ে মৃত্যু শিশুর, জখম আরও ২
Image

বিশ্ব সাপ দিবসের দিনেই সাপের কামড়ে মৃত্যু শিশুর, জখম আরও ২

ক্যানিং, ১৬ জুলাই (হি. স.) রবিবার বিশ্ব সাপ দিবসের দিনেই ভোররাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হল একই পরিবারের তিন সদস্য। মা সেলিমা সর্দার দুই সন্তান রেশমা(১২) ও হালিমাকে(৬) নিয়ে নিজের বাড়ির মাটির মেঝেতে ঘুমিয়েছিলেন। সেই সময় কালাচ সাপে কামড়ায় হালিমা ও রেশমাকে। সাপের হাত থেকে মেয়েদের বাঁচাতে গেলে কামড় খান মাও।

সাপের কামড়ের পর সাথে সাথে সাথে হাসপাতালে না এসে ওঝা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করেন তাঁরা। একেবারে শেষ মুহূর্তে রবিবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানেই মৃত্যু হয় হালিমার। অন্যদিকে রেশমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে স্থানান্তরিত করা হয়েছে। সেলিমা বলেন, “ ঘুমের মধ্যেই মেয়েরা কেঁদে ওঠে। আলো জ্বালিয়ে দেখি বিছানায় সাপ। সেটাকে সরাতে গেলে আমাকেও কামড়িয়ে দেয়। এরপর সাপটা মেরে ফেলি। কিন্তু হাসপাতালে না এসে আগে এলাকার এক ওঝার কাছে গেছিলাম। তাই অনেক দেরি হয়ে গেল।” ক্যানিং মহকুমা হাসপাতালের সাপেকাটা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় বলেন, “ আবারও প্রমানিত হল সাপে কামড়ানোর পর সময় নষ্ট করলে কি ক্ষতি হতে পারে। ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করলে এই মৃত্যু হয়তো এড়ানো যেত।”

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top