News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নানা সমস্যায় পঠন পাঠন ব্যাহত লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চমাধ্যমিক সুকলে
Image

নানা সমস্যায় পঠন পাঠন ব্যাহত লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চমাধ্যমিক সুকলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ বিদ্যালয়ে নানা সমস্যার কারণে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে ব্যাঘাত হচ্ছে৷ গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালাস্থিত লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় জর্জরিত৷সমস্যা সমাধানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের কোনো হেলদোল নেই৷ এই লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি ক্লাসের পাখা অনেক দিন ধরে চলছে না৷ যার ফলে গরমের মধ্যেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে হচ্ছে,৷ রয়েছে বেঞ্চের সমস্যা৷ বিদ্যালয়ে প্রত্যেকটি ক্লাসের বেঞ্চ কম থাকার কারণে এক একটি বেঞ্চে তিনজন করে বসতে হচ্ছে৷ যার ফলে ছাত্র-ছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ তাছাড়াও এই বিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যা হল ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলের খাবারের জন্য কোন  নির্দিষ্ট জায়গা নেই৷ যার ফলে ছাত্রছাত্রীরা ঘরের পেছনে সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সেই খাবার খেতে হচ্ছে৷ দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে বিদ্যালয়টিতে৷ এই সমস্যাগুলির সমাধানে বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে একাধিকবার জানানো হলেও সমস্যার সমাধানে কোন উদ্যোগ নেই শিক্ষা দপ্তরের৷ তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবি সরকার যেন এই বিদ্যালয়ের সমস্ত সমস্যাগুলি সমাধানে এগিয়ে আসে৷

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top