News Flash

  • Home
  • খেলা
  • পূজোর আগেই রাজ্যভিত্তিক খো-খো প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত
Image

পূজোর আগেই রাজ্যভিত্তিক খো-খো প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।।পূজোর আগেই হবে রাজ্য খো খো প্রতিযোগিতা। রবিবার নবগঠিত রাজ্য খো খো সংস্থার কার্যকরি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষম কেন্দ্রের মিলনায়তনে রবিবার হয় সভা। সংস্থার সভাপতি বিদ্যুৎ দেববর্মার সভাপতিত্বে। এছাড়া সভায় উপস্থিত ছিলেন  ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি স্বপন সাহা, ত্রিপুরা স্পোর্টস সেল-‌এর প্রভারী কমল দে এবং ত্রিপুরা খোখো অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য সদস্যরা।

আলোচনার সিদ্ধান্ত হয় আটটি জেলায় খো খো প্রতিযোগিতার জন্য জেলা ভিত্তিক আসর পরিচালনা করা হবে, জেলাভিত্তিক আসর শেষ হলে রাজ্যভিত্তিক আসরের প্রস্তুতি নেওয়া হবে, কমিটির কাজের সুবিধার্থে তিনটি সাব কমিটি গঠন করা হয়েছে:‌ টেকনিক্যাল সাব কমিটি, রেফারি বোর্ড সাব কমিটি এবং কোচিং ও সিলেকশন সাব কমিটি। এর আহ্বায়ক হয়েছেন যথাক্রমে আশু রঞ্জন, চন্দন সুর এবং সুব্রত পাল। রাজ্য খো খো সংস্থার সম্পাদিক মিনতি পাল এ খবর জানিয়েছেন।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top