News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : ভেনাস ক্লাবকে হারিয়ে দ্বিমুকুট জয় যুবসমাজের
Image

আমবাসায় ক্রিকেট : ভেনাস ক্লাবকে হারিয়ে দ্বিমুকুট জয় যুবসমাজের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।।প্রত্যাশিতভাবেই দ্বিমুকুট জয় করলো যুব সমাজ ক্লাব। রবিবার ফাইনালে যুবসমাজ ক্লাব ২২ রানে পরাজিত করলো ভেনাস ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। দশমীঘাট মাঠে রবিবার ফাইনালে শুভজিৎ পাল-‌এর অলরাউন্ড পারফরম্যান্সে খেতাব জয় করে যুবসমাজ ক্লাব। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট  নিয়ে যুব সমাজ ক্লাব নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের পক্ষে রাহুল পাল ৫৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও  ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ (‌অপ:‌)‌, শুভজিৎ পাল ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ এবং মণিষ রুদ্র পাল ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ভেনাস ক্লাবের পক্ষে দেবাশিষ দেবনাথ ৪৬ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে শুভজিৎ পালের দুরন্ত বোলিংয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় ভেনাস ক্লাব। দলের পক্ষে ওপেনার রূপন্ত দাস ৫০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১, সুহাস দেব ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, দেবাশিষ দেবনাথ ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। যুবসমাজ ক্লাবের পক্ষে শুভজিৎ পাল ১৬ রান দিয়ে ৪ টি,দলনায়ক সাগর দেব ৩৫ রান দিয়ে ৩ টি এবং রাহুল পাল ২৬ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। ফাইনাল ম্যাচের সেরা বিজয়ী দলের শুভজিৎ পাল, সেরা ব্যাটসম্যান মণিশ, সেরা বোলার প্রাণতোষ পাল এবং আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেনসাগর দেব। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রসঙ্গত;‌ এর আগে সিনিয়র আসরেও সেরা হয়েছে যুব সমাজ ক্লাব।‌

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top