News Flash

Image

বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ১৫ জুলাই(হি.স) : সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে আজ জিবি বাজারে অভিযান চালিয়েছে। অভিযানে নেমে বাজারের মেয়াদোত্তীর্ণ মশলা বিক্রি সহ ব্যাপক অনিয়মের জন্য তিনটি দোকান সিল করে দিয়েছে। পাশাপাশি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের জনৈক আধিকারিক।

ওই আধিকারিক জানিয়েছেন, শনিবার জিবি বাজারের বিভিন্ন ফাস্টফুড, মিষ্টির দোকান ও ফলের দোকানে অভিযান চালানো হয়েছে।মূলত বাজারের বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, অভিযানে নেমে তিনটি দোকান মেয়াদোত্তীর্ণ মশলা বিক্রি ও অনিয়মের জন্য সিল করে দেওয়া হয়েছে। ওই দোকান মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top