News Flash

  • Home
  • প্রধান খবর
  • আম আদমি পার্টির সদর দফতরে শুরু হল ‘বন্যা ত্রাণ রান্নাঘর’
Image

আম আদমি পার্টির সদর দফতরে শুরু হল ‘বন্যা ত্রাণ রান্নাঘর’

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি. স.) : দিল্লিতে বন্যা-দুর্গত মানুষকে সাহায্য করার জন্য, আম আদমি পার্টি শনিবার দলের সদর দফতরে একটি ‘বন্যা ত্রাণ রান্নাঘর’ শুরু করেছে। এখান থেকে আপ নেতা-কর্মীরা বন্যা কবলিত মানুষের কাছে খাবার পৌঁছে দেবেন। আপের দিল্লি রাজ্য আহ্বায়ক গোপাল রাই এ তথ্য জানিয়েছেন।

রাই বলেন, আজ থেকে আম আদমি পার্টির সদর দফতরে ‘বন্যা ত্রাণ রান্নাঘর’ শুরু হয়েছে। দিল্লিতে প্রায় ৪০টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। এসব শিবিরে সমন্বয়কারী নিয়োগ করা হয়েছে, যারা সেখানে বসবাসকারী লোকজনের চাহিদা অনুযায়ী খাবারের চাহিদা জানাবেন এবং দলের সদর দফতর থেকে তাদের মাধ্যমে মানুষের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে, আম আদমি পার্টির সমস্ত ক্যাবিনেট মন্ত্রী এবং বিধায়করা বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য যুদ্ধের ভিত্তিতে কাজ করছেন, যেখানে সমস্ত বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় সরকার কোথাও অনুপস্থিত।

গোপাল রাই বলেন, যদি হাতিনি কুন্ড থেকে উত্তর প্রদেশ ও হরিয়ানার দিকে জল ছেড়ে দেওয়া হতো, তাহলে দিল্লিতে বন্যা হতো না এবং রাস্তা বন্ধ করতে হতো না। দিল্লির মানুষ কখনও ভাবেনি যে বিজেপি দিল্লিকে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নিমজ্জিত করার ষড়যন্ত্র করবে।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top