News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৩ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই
Image

২৩ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই

আগরতলা, ১৫ জুলাই(হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে  সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে  দুই যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ইয়াবা টেবলেট  উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক মানিক দেবনাথ। সাথে নেশা সামগ্রী পাচারে ব্যবহৃত দুইটি  গাড়ি আটক করা হয়েছে। বাজেয়াপ্ত ইয়াবা টেবলেটের বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। 

পুলিশ আধিকারিক মানিক দেবনাথ জানিয়েছেন, গতকাল রাতে সোনামুড়া থানায় গোয়েন্দা সূত্রে খবর আসে কুলুবাড়ী বাজারে দুই যুবক নেশা সামগ্রী বিক্রি করতে আসবেন। সেই খবরের ভিত্তিতে গভীর রাতে পুলিশ আধিকারিক মানিক দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী কুলুবাড়ী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে নেশা সামগ্রী বিক্রি করার সময় দুই যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের  কাছ থেকে ১৫ হাজার ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে নেশা সামগ্রী পাচারে ব্যবহৃত দুটি গাড়িও আটক করেছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন জসীম মিয়া এবং কাবিল মিয়া। বাজেয়াপ্ত ইয়াবা টেবলেটের বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top