News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দাসের অপহৃত তিন নাবালিকা উদ্ধার কালিয়াগঞ্জ থেকে
Image

ইন্দাসের অপহৃত তিন নাবালিকা উদ্ধার কালিয়াগঞ্জ থেকে

বাঁকুড়া, ১৪ জুলাই (হি. স.) : অপহরণের দুদিনের মধ্যেই কালিয়াগঞ্জ থেকে তিনি নাবালিকাকে উদ্ধার করলো ইন্দাস থানার পুলিশ। এই অপহরন কান্ডের মূল চক্রী এক মহিলাকে গ্ৰেফতার করেছে পুলিশ।

মোটা বেতনের কাজ লোভ দেখিয়ে এক মহিলা ইন্দাস থানার নাগাতেঁতুল গ্ৰাম থেকে তিন নাবালিকাকে অপহরন করে নিয়ে যায় । এরপর নাবালিকাদের পরিবারের পক্ষ থেকে ইন্দাস থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ইন্দাস থানা তদন্তে নামে।এরমধ্যেইতিন নাবালিকা বুঝতে পারে যে তাদের অপহরন করে বাজে মতলব করেছে।নাবালিকা দের মালদা ষ্টেশনে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের অন্য লোকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার মাঝেই এক নাবালিকা মালদা ষ্টেশনে র কাছে এক টোটো চালকের কাছে বুদ্ধি খাটিয়ে তার ফোন থেকে পাশের বাড়িতে ঘটনা জানায়। এই খবর তৎক্ষণাৎ বাড়ির লোকজন ইন্দাস থানায় জানানোর পরেই থানা থেকে একটি পুলিশের দল মালদা রওনা হয়।সেখান থেকে উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সহায়তায় অপহৃতা তিন নাবালিকা কে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্ৰেফতার করা হয় ওই মহিলাকে। শুক্রবার ওই মহিলাকে আদালতে পেশ করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় অধিবাসীদের অনুমান পূর্ব পরিচিতির সুবাদে ওই মহিলা পরিকল্পনা মাফিক অপহরণ পর্ব চালায়। ভালো বেতনের লোভ দেখিয়ে সে অপহরনে সফল হলেও শেষরক্ষা হল না।ওই মহিলা একটি অপহরণ চক্রের সাথে জড়িত বলেই তাদের ধারনা।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top