News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জোলাইবাড়িতে বিজেপির সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রী
Image

জোলাইবাড়িতে বিজেপির সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জোলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠীত হয় এক সাংগঠনিক আলোচনা সভা৷ সংগঠনকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা৷  শুক্রবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জোলাইবাড়ি কমিউনিটিহলে এক সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়৷  মূল লক্ষ্য সংগঠনকে আরো শক্তিশালী করে  তোলা ও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করা৷  এই লক্ষ্যকে সামনে রেখে আজকের দিনে জোলাইবাড়ি কমিউনিটি হলে আলোচনাসভার আয়োজন করা হয়৷   আজকের এই সাংগঠনিক আলোচনাসভায় ব্যাপকহারে কর্মীসমর্থকদের সমাগম ঘটে৷  বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা,জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের   মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুব মোর্চার প্রদেশ কমিটির সভাপতি তথা টি আই ডি সির চেয়ারম্যান নবাদল বনিক, প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপির দক্ষিন জেলার সভাপতি শঙ্কর রায়, দক্ষিন জেলার জেলাপরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷  আজকের আলোচনা সভার মাধ্যমে সাংগঠনিক বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷ সাংগঠনিক আলোচনা সভা শেষে জোলাইবাড়ি বিজেপির নতুন মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ একই দিনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক আলোচনা সভায় মিলিত হন৷ মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

Releated Posts

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

ByByReshmi Debnath Oct 7, 2026

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top