News Flash

  • Home
  • প্রধান খবর
  • আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে অনুব্রতর ভার্চুয়াল শুনানি হল না
Image

আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে অনুব্রতর ভার্চুয়াল শুনানি হল না

আসানসোল, ১৪ জুলাই (হি. স.) : শুক্রবারও আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানি হল না গোরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের। এই নিয়ে দ্বিতীয় দিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানি হলোনা গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডল ও সায়গল হোসেনের। পরবর্তী শুনানি হবে আগামী ১০ আগস্ট হবে বলে বিচারক রাজেশ চক্রবর্তী এদিন নির্দেশ দেন।

জানা গিয়েছে, দিল্লির তিহাড়ের ৭ নম্বর সেলের ফোন খারাপ থাকায় এনিয়ে দ্বিতীয়দিন তাঁদের ভার্চুয়াল শুনানি হয়নি। এদিকে পরপর দু’দিন ভার্চুয়াল শুনানি না হওয়ায় আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে এদিন শুনানি শেষে দিল্লির তিহাড় জেলের সুপারকে একটি মেল পাঠানো হয়। তাতে বলা হয়েছে, ভার্চুয়াল শুনানির বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।

এদিন সিবিআইয়ের তরফে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে, সায়গল হোসেন, তাঁর স্ত্রী ও মা, এনামুল হক ও তাঁদের ঘনিষ্ঠদের নামে ও বেনামে একাধিক জমি, বিভিন্ন অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সহ নতুন তথ্য বিচারকের কাছে জমা দেওয়া হয়। এই প্রসঙ্গে বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী বা আইও সুশান্ত ভট্টাচার্যের কাছে জানতে চান জমি ও সম্পত্তি কেনাবেচার রেজিস্ট্রারের ভূমিকা খতিয়ে দেখছেন? উত্তরে আইও বলেন, মামলার অন্যদিকের তদন্ত ও হাইকোর্টে একাধিক মামলা থাকায় বিষয়টি দেখা সম্ভব হয়নি। তবে শীঘ্রই তা দেখা হবে?। এই মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট হবে বলে জানান বিচারক।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top