News Flash

  • Home
  • খেলা
  • মাস্টার্স পাওয়ার লিফটিংয়ে অমল ঘোষ, রিঙ্কু-দের দারুন সাফল্য
Image

মাস্টার্স পাওয়ার লিফটিংয়ে অমল ঘোষ, রিঙ্কু-দের দারুন সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।।নজীর গড়লেন রাজ্যের মহিলা পাওয়ার লিফটার রিঙ্কু দাস। জয় করে নিলেন ৪ টি স্বর্ণপদক।  অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হচ্ছে ৬৬ তম জাতীয় ক্লাসিক ইকিওপেড পাওয়ার লিফটিং প্রতিযোগিতায়। আসরে ৫৭ কে জি বিভাগে স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেড লিফ্ট এবং ওভার অলে স্বর্ণ পদক জয় করে ইতিহাস গড়েন ত্রিপুরা থেকে মহিলা পাওয়ার লিফটার হিসাবে একমাত্র অংশ নেওয়া রিঙ্কু। একচ্ছত্র প্রাধান্য দেখিয়ে জয় করেন ৪ টি স্বর্ণ পদক। গেলো বছর মহারাষ্ট্রে অনুষ্ঠিত ৬৫ তম আসরে ৪ টি রৌপ্য পদক জয় করেছিলেন। এবারই প্রথম জয় করলেন স্বর্ঁণপদক। স্বভাবতই খুশি রিঙ্কু। বিশাখাপত্তনম থেকে ৪০ উর্ধ্ব ওই তরুণ যুবতীটি বলেন,”এবারের সাফল্য আমার মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করবো আগামীদিনেও সাফল্যের ধারা বজায় রাখতে”। ‌এদিকে ৭৪ কেজি বিভাগে মাস্টার্স থ্রি-‌তে স্বপন চক্রবর্তী ওভার অলে ব্রোঞ্জ পদক জয় করেন। রাজ্যের হয়ে বৃহস্পতিবার তিনটি স্বর্ণ পদক সহ একটি রৌপ্য পদক দখল করেছিলেন পাওয়ার লিফটার অমল কুমার ঘোষ। স্কোয়াট, বেঞ্চ প্রেস এবং ওভার অলে স্বর্ণ পদক দখল করলেন তিনি। ডেড লিফটে অর্জন করেন রৌপ্য পদক। মোট ৪১৫ কেজি ওয়েট তুললেন অমল কুমার ঘোষ।‌ ১৬ জুলাই পর্যন্ত হবে আসর।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top