News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় এনডিআরএফ-এর একটি ব্যাটালিয়ন চেয়ে কেন্দ্রকে জানানো হয়েছে আর্জি, বিধানসভায় মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় এনডিআরএফ-এর একটি ব্যাটালিয়ন চেয়ে কেন্দ্রকে জানানো হয়েছে আর্জি, বিধানসভায় মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুলাই (হি.স.) : ত্রিপুরায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের জন্য রাজ্য সরকার প্রস্তুত। ত্রিপুরায় স্থায়ীভাবে এনডিআরএফ-এর ব্যাটালিয়ন স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়ের দৃষ্টি আর্কষণী নোটিশের জবাবে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

দৃষ্টি আর্কষণী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রথম ব্যাটালিয়নের প্রায় ৫০ জন কর্মী নিয়ে গঠিত একটি দল সিপাহিজলার পূর্ব গকুলনগরে অবস্থিত কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে স্থায়ীভাবে অবস্থান করছে। এজন্য ত্রিপুরা সরকার এনডিআরএফকে দুটি পাকা ভবন এবং ২ একর জমি হস্তান্তর করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি এনডিআরএফ-এর গোকুলনারের অবস্থিত বাহিনীকে কোম্পানিতে রূপান্তরিত করার জন্য এবং পরিধি সম্প্রসারণের জন্য এনডিআরএফ রাজস্ব দফতরকে ৩০০ একর অতিরিক্ত জমি প্রদানের জন্য অনুরোধ করেছে। প্রস্তাবটি রাজস্ব দফতর বিবেচনা করে দেখছে।
তাঁর কথায়, ত্রিপুরায় এনডিআরএফ-এর দল যে কোনও জেলায় দুর্যোগ মোকাবিলার জন্য খুবই সহায়ক। এখন পর্যন্ত রাজ্যের দুর্যোগ মোকাবিলায় বেশিরভাগ ক্ষেত্রেই এনডিআরএফ অংশ নিয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালের জুনে বিধ্বংসী বন্যা এবং অক্টোবর ২০১২-এ সিতরাং ঘূর্ণিঝড়ের সময় অতিরিক্ত এনডিআরএফ টিম ত্রিপুরায় পাঠানো হয়েছিল। তাছাড়া, ২০১৮ সালে উনকোটি জেলায় এক ভয়াবহ বন্যা হয়েছিল। এর পর থেকে প্রতি বছর বর্ষাকালে একটি অতিরিক্ত এনডিআরএফ দল উনকোটি জেলায় মোতায়েন করা হয়।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় এনডিআরএফ ব্যাটালিয়নের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে রাজ্য সরকার রাজ্যে স্থায়ীভাবে এনডিআরএফ ব্যাটালিয়নের ক্যাম্প স্থাপন করার জন্য ২০২২ সালের ১৬ আগস্ট এনডিআরএফ-এর ডিজিকে চিঠি পাঠিয়েছিলেন। পাশাপাশি গত ১৩ জুন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি জাতীয় পর্যায়ের সভায় এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top