News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে পুলিশের এনকাউন্টার, ঘায়েল ড্রাগস-মাফিয়া মফিজুল, উদ্ধার প্ৰায় ১৬ কোটি টাকার মাদক
Image

অসমে পুলিশের এনকাউন্টার, ঘায়েল ড্রাগস-মাফিয়া মফিজুল, উদ্ধার প্ৰায় ১৬ কোটি টাকার মাদক

গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : ২৪ ঘণ্টার মধ্যে অসমে আবারও পুলিশের এনকাউন্টার। এবার পুলিশের গুলিতে ঘায়েল হয়েছে মফিজুল হক নামের কুখ্যাত ড্রাগস-মাফিয়া। ঘটনা আজ বুধবার ভোররাত প্রায় দুটা নাগাদ মরিগাঁও জেলায় সংঘটিত হয়েছে। জনৈক কনস্টেবলের হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ মফিজুলকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভরতি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কামরূপের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কল্যাণকুমার পাঠকের নেতৃত্বে গতকাল রাতে সোনাপুর টোলগেটে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-এর দল অভিযান চালায়। গভীর রাতে এএস ০১ বিএল ২২১১ নম্বরের একটি হোন্ডা সিটি গাড়ি আটক করে তাতে তালাশি চালিয়ে প্রায় ১৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করে এসটিএফ।

এর সঙ্গে আটক করা হয় মফিজুল হক নামের মাদক-মাফিয়াকে। জিজ্ঞাসাবাদে সে নাকি বলেছে, প্রথমে তার পরিকল্পনা ছিল চাংসারিতে ওই মাদকগুলি পাচার করবে। কিন্তু সে তথ্য পুলিশ পেয়ে গেছে আঁচ করতে পেরে পরিকল্পনা পরিবর্তন করে সোনাপুরের দিকে যাচ্ছিল। এখানেও সে ধরা পড়ে গেছে, পুলিশের কাছে প্রদত্ত বয়ানে বলেছে মফিজুল।

এদিকে জিজ্ঞাসাবাদের সময় আচমকা ইন্দ্ৰজিৎ গগৈ নামের এক কনস্টেবলের হাত থেকে একে ৪৭ সিরিজের রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে মফিজুল। তখন তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। তার পায়ে গুলি লেগেছে।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার ভোরে কাছাড় পু‌লি‌শের এনকাউন্টা‌রে ধরাশায়ী হয়েছে করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন ভাঙ্গার বছর ২০-এর আহারার আহমেদ ওরফে নাজ-হত্যার মূল আসামি তথা জেল থেকে পলাতক কুখ্যাত হিফজুর রহমান।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top