News Flash

  • Home
  • প্রধান খবর
  • শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল পুলিশ
Image

শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল পুলিশ

পূর্ব মেদিনীপুর, ১২ জুলাই (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ মুহূর্তেই শুভেন্দু অধিকারী অনুগামী কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল মারিশদা থানার পুলিশ। জানা গিয়েছে, বুধবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন তিনি। আর সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কী কারণে গ্রেফতার, সে বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। পূর্ব মেদিনীপুরের কাঁথির নেতা কণিষ্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০২১ সালে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তিনিও গেরুয়া শিবিরের নাম লেখান। সেসময় ‘দাদার অনুগামী’ স্লোগান তুলে অনুগামীদের সংগঠিত করার ক্ষেত্রে কণিষ্ক পণ্ডার বড় ভূমিকা ছিল।

কণিষ্কর রাজনৈতিক কেরিয়ার বেশ পরিবর্তনশীল। প্রথমে তিনি কংগ্রেসের কর্মী ছিলেন। পরিবর্তনের সরকারে তৃণমূলে নাম লেখান। ২০১৮ সালে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জয়লাভ করেন। পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। এরপর একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে বিজেপিতে যোগ দেওয়া।

পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। ২০১৮ সালে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের টিকিটের প্রার্থী হয়ে জয় লাভ করে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। অনুগামী হিসেবে পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর অনুগামী হয়ে কণিষ্ক পণ্ডাও দলবদল করেন।

শুভেন্দুবাবুর গড়ে প্রায় সব জেলা পরিষদেই ঘাসফুল ফুটেছে। দুটি ব্লকের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত দেখায় রাজ্যের বিরোধী দলনেতাকে। গ্রাম পঞ্চায়েতে নয়টি আসনে জিতেছে বিজেপি। আর জেলা পরিষদে দেখা গেল পাঁচটি আসনের মধ্যে সব কটিতেই এগিয়ে তৃণমূল।

Releated Posts

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top