News Flash

  • Home
  • দিনের খবর
  • যমুনা নদীর জলস্তর বিপদসীমার ঊর্ধ্বে; পৌঁছল ২০৬.৩২ মিটারে, বন্যার শঙ্কা দিল্লিতে
Image

যমুনা নদীর জলস্তর বিপদসীমার ঊর্ধ্বে; পৌঁছল ২০৬.৩২ মিটারে, বন্যার শঙ্কা দিল্লিতে

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে যমুনা নদীর জলস্তর নিরন্তর বেড়েই চলেছে। মঙ্গলবার সকালে দিল্লিতে যমুনা নদীর জলস্তর বিপদসীমার ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে, স্বাভাবিকের ভাবেই বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে দিল্লিতে। এদিন সকাল ৮টা নাগাদ পুরাতন রেলওয়ে সেতুতে যমুনা নদীর জলস্তর ২০৬.৩২ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিল্লিতে যমুনা নদীর সর্বোচ্চ বন্যা স্তর ২০৭.৪৯ মিটার। গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি ও হরিয়ানার হাতনিকুন্ড জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কারণেই যমুনা নদীর এতটা জলস্তর বেড়েছে। আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কা মতোই মঙ্গলবার সকালে দিল্লির পুরাতন রেলওয়ে সেতু এলাকায় যমুনা নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। যমুনানগরের হাতনিকুন্ড ব্যারেজের জলস্তরও বেড়েছে, সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পুরাতন রেল সেতুতে রেল ও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। উত্তর রেলওয়ে জানিয়েছেন, ওল্ড যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল মঙ্গলবার ৬টা থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top