News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রীর প্রতি জানালেন কৃতজ্ঞতা
Image

রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রীর প্রতি জানালেন কৃতজ্ঞতা

গান্ধীনগর, ১০ জুলাই (হি.স.) : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সোমবার গুজরাটের গান্ধীনগর থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য তাঁর মনোনয়ন পেশ করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও অন্যান্যদের উপস্থিতিতে এদিন রাজ্যসভা নির্বাচনের জন্য তাঁর মনোনয়ন পেশ করেছেন এস জয়শঙ্কর। মনোনয়ন পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতৃত্ব ও গুজরাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন জয়শঙ্কর। মনোনয়নপত্র পেশ করার পর এস জয়শঙ্কর বলেছেন, “প্রথমেই আমি প্রধানমন্ত্রী মোদী, বিজেপি নেতৃত্ব এবং গুজরাটের জনগণ এবং বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। চার বছর আগে আমি রাজ্যসভায় গুজরাটের প্রতিনিধিত্ব করার সম্মান পেয়েছিলাম। বিগত ৪ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে যে পরিবর্তন হয়েছে তার অংশ হওয়ার সুযোগ পেয়েছি। আমি আশা করি আগামী ৪ বছরে যে অগ্রগতি ঘটবে তাতেও অবদান রাখতে সক্ষম হব।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন গোয়া, গুজরাট ও পশ্চিমবঙ্গের ১০টি রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। এই তিন রাজ্যের রাজ্যসভার ১০ জন সদস্য জুলাই ও আগস্ট মাসে অবসর নিচ্ছেন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top