News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হরিয়ানার ধানখেতে রাহুলের ভাইরাল ভিডিও, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের কটাক্ষ, ‘বাস্তবিক হোন, রিল নয়’
Image

হরিয়ানার ধানখেতে রাহুলের ভাইরাল ভিডিও, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের কটাক্ষ, ‘বাস্তবিক হোন, রিল নয়’

গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : হরিয়ানার সোনিপাতের মদিনাগ্রামে এক ধানখেতে কৃষকদের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কটাক্ষ করে তাঁকে পরামর্শ দিয়েছেন, ‘গেট রিয়্যাল উইদাউট রিল’ (বাস্তবিক হোন, রিল নয়)।

‘রিল’ তৈরি করার জন্য প্রাক্তন সাংসদ কংগ্ৰেস নেতা গান্ধীকে কটাক্ষ করে আজ রবিবার মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে সেদিনের এক ভিডিও (রিল) আপলোড করে লিখেছেন, ‘‘রাজকুমারের আকস্মিক আকাঙ্ক্ষা এবং তাঁর হতাশা বাস্তবে পরিণত হওয়া হাস্যকর! কিন্তু আপনার উদ্যোগে আপনার টিম ফটো শ্যুট নেওয়ার পাশাপাশি ভিডিও তৈরি করেছে। ঈশ্বরের দোহাই, আমাদের অন্নদাতাদের মর্যাদাকে অবজ্ঞা করবেন না। নিজেকে ‘কৃষক’ হিসেবে জাহির করতে কৃষকদের হেনস্তা করাটা দুঃখজনক মিস্টার গান্ধী। রিল ছাড়া বাস্তব হোন।’’

কৃষকদের সাথে রাহুল গান্ধীর ভিডিওটিকে ‘অন্নদাতাদের মর্যাদাকে অবমাননাকর’ এবং ‘‘কৃষকের পোজ নিয়ে নিজেকে ‘কৃষক’ হিসাবে জাহির করে তাঁদের হেনস্তা করাকে দুঃখজনক’’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।

উল্লেখ্য, গত ৮ জুলাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী সকাল ৬.৪৫টায় হরিয়ানার সোনিপাতের মদিনাগ্রামে তাঁর এসইউভি থেকে নেমে কৃষকদের অবাক করে দিয়ে তাঁদের জমিতে ধান রোপণ করে ট্র্যাক্টরে চাষ করেছিলেন। রাহুল যখন কৃষকদের কাছে যান, তখন তাঁকে কৃষকরা চিনতে পারেননি। কিন্তু পুলিশ ও নিরাপত্তা কর্মীদের এক দল মাঠে নামার পার কৃষকরা তাঁকে চিনতে পেরেছিলেন। গোটা ওই কার্যক্রমের ভিডিও তৈরি করা ছাড়াও ফটো শ্যুট করেছিলেন রাহুল গান্ধী।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top