News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসরে গিয়েও পেনশন পাচ্ছেন না পঞ্চায়েত সচিব
Image

অবসরে গিয়েও পেনশন পাচ্ছেন না পঞ্চায়েত সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ ২০১২ সালে ১৮ই মে স্বপন চন্দ্র দেব রায় নামে  বিলোনিয়া ঋষমুখ আরডিব্লকের পঞ্চায়েত সেক্রেটারিকে বরখাস্ত করেছিল পঞ্চায়েত দপ্তর৷ সেই বিষয় নিয়ে দপ্তরের একটি তদন্ত শুরু হয়েছিল৷ পাশাপাশি বিলোনিয়া আদালতে একটি মামলা হয়েছিল স্বপন কুমার দেবরের বিরুদ্ধে৷ সেই মামলার রায় এসেছে ১৮/০৫/২০২২ এবং সেই মামলাতে সুষ্ঠু বিচার পেয়েছেন স্বপন চন্দ্র দেব রায়৷ পাশাপাশি পঞ্চায়েত সেক্রেটারি স্বপন চন্দ্র দেব রায় ৩১-৮-২০১৯ সালে চাকরি জীবন থেকে অবসরে যান৷ পাশাপাশি তিনি আদালতের রায়েও জয়ী হয়েছেন৷  এখন দেখার বিষয় আদালতের রায়ে জয়ী হওয়ার পরেও উনার নামে যে পঞ্চায়েত দপ্তর থেকে কপি অর্ডার বের হচ্ছে সেখানে কোন ধরনের অবসরের কথা লিখছেন না দপ্তর৷তাই তিনি অবসরে যাওয়ার পরেও পেনশন পাচ্ছে না  স্বপন চন্দ্র দেব রায় সেই বিষয় নিয়ে দপ্তর থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিবের নিকট জানালেও কোন ধরনের উত্তর পাচ্ছে না৷ তাই  সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন বাবুর দাবি অতিসত্বর যাতে দপ্তর তার পেনশন চালু করে৷ না হলে আগামী দিন আদালতের দ্বারস্থ হবেন স্বপন বাবু৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top